সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুরে"আন্তর্জাতিক শ্রীমৎ ভগবত গীতা অনুশীলন সংঘের"সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের, পাঠক কান্দি এলাকায়,মাদারীপুর সেবাশ্রম সংঘে(প্রনব মঠ),নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।সঞ্জয় বাড়ৈর সঞ্চালনায়,সভার সভাপতিত্ব করেন- প্রনব মঠ,মাদারীপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যপ্রীয়ানন্দ(জীবন মহারাজ)। অনন্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি: শ্রী হরিপদ দাস,সেক্রেটারি :শ্রী প্রদীপ বিশ্বাস, অর্থ সম্পাদক :শ্রী হরিসাধন দও,দপ্তর সম্পাদক:শ্রী নান্টু সরকার,প্রচার সম্পাদক :শ্রী বাসুদেব মন্ডল,সাংগঠনিক সম্পাদক :শ্রী নিরাঞ্জন ঘোষ,মহিলা বিষয়ক সম্পাদক:সুষমা সরকার,
এবং মাদারীপুর সদর উপজেলার সভাপতি :শ্রী রবীন চৌধুরী। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ, শ্রীমৎ ভগবত গীতার বানী সনাতনীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। জেলার বিভিন্ন উপজেলায়, গীতা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, তারা তাদের লক্ষ্য পূরনের কাজ করে যাচ্ছেন। প্রতি ইংরেজি মাসের ১ম শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ধর্মীয় আলোচনা শেষে,প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যান কামনার মাধ্যমে, অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।
মন্তব্য করুন