জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের শিবচরে ৩১দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা 

নিজস্ব প্রতিবেদক 



মাদারীপুরের শিবচরে বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার (০১ নভেম্বর) বিকেলে কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে কুতুবপুর বাজারে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি জনাব রশিদ শিকদারের সভাপতিত্বে ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক, নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মাদারীপুর-১(শিবচর) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।


প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই । যদি সেবা করার সুযোগ ও ভোট দেন , তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।, তিনি আরো বলেন,ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। তিনি আরো বলেন আপনারা কোন অন্যায় করবেন না।সবার কাছে ধানের শীষ মাকায় ভোট চাই। এবং আপনারা সবাই গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষ মাকায় ভোট চাইবেন।


শিবচর পৌরসভা বিএনপি'র সদস্য সচিব জনাব মোঃ আজমল হোসেন খান সেলিমের  সঞ্চালনায় সভায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ সাহাদাত হোসেন খান।

বিশেষ অতিথি, শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, তিনি বলেন আমি দীর্ঘ ১৭বছর দেশে থাকতে পারি নাই। পালিয়ে থাকতে হয়েছে। বিশেষ অতিথি শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, জনাব শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান),শিবচর পৌরসভা বিএনপি'র সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম,বলেন আমাদের প্রিয় নেতা জনাব কামাল জামান মোল্লা ধানের শীষের কান্ডারী বিএনপি'র মনোনয়ন নিয়ে আসবেন, আপনারা তাকে ধানের শীষ মাকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরো বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

1

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

2

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

3

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

4

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

5

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

6

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

7

ধামরাই উপজেলা নির্বাহী আফিসার সুতিপাড়া ইউনিয়নের সরকারি জমি উ

8

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

9

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

10

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

11

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

12

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

13

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

14

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

15

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

16

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

17

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

18

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

19

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

20