জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেছে ঢাকা মেডিকেলে

শাখাওয়াত হোসেন মোল্লা।।

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির সন্তান, মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য) অবশেষে খুঁজে পাওয়া গেছে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই কাব্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনার পরপরই কাব্যের পরিবার ও স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং আহতদের তালিকায় খোঁজ করতে থাকেন। অবশেষে সোমবার রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কাব্যকে শনাক্ত করতে সক্ষম হন স্বজনরা।
আহত কাব্যের বাবা মরহুম রুমেল কাজী। পরিবারের একমাত্র সন্তান কাব্য মাইলস্টোন স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করছিল। দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কাব্যের খোঁজ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কালকিনি উপজেলা ও মাদারীপুরে স্বজন-পরিজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। কাব্যের দ্রুত সুস্থতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে স্ট্যাটাস দিচ্ছেন সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
কাব্যের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তারা বলেন,
“সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের কাব্যকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।”
সোমবারের ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ছাত্রী।
শেষ খবর পাওয়া পর্যন্ত, কাব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

1

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

2

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

3

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

4

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

5

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

6

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

7

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

8

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

9

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

10

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

11

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

12

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

13

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

14

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

15

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

16

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

17

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

18

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

19

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

20