মোঃ সাজ্জাত হোসেন সোহান
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিতে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ক্ষোভ

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষার্থীরা একযোগে এই ঘটনাকে ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।
‎
‎বিবৃতিতে তারা জানান, দেশের কিছু সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর পোস্ট ও মন্তব্য ছড়িয়ে দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং দেশের সাংবিধানিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধেও এক ধরণের অপপ্রয়াস।
‎
‎তারা দাবি করেন, এ ধরনের ঘৃণ্য কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, দেশের প্রচলিত আইন ও সংবিধানকে আরও কার্যকর ও কঠোর করার মাধ্যমে ধর্ম অবমাননার মতো স্পর্শকাতর ইস্যুতে রাষ্ট্রকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, যদি প্রতিষ্ঠানের কোনো শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী এই ধরনের অবমাননায় লিপ্ত থাকে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে তারা শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন। তারা স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, এ বিষয়ে কোনো ধরণের প্রশাসনিক অবহেলা মেনে নেওয়া হবে না। অপরাধীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ছাড়পত্র বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।
‎
‎বিবৃতিতে শিক্ষার্থীরা ইসলামি মূল্যবোধ রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা ইসলামের মর্যাদা রক্ষায় সদা প্রস্তুত। সংবিধানিক সংস্কারের মাধ্যমে কঠোর আইন প্রণয়নই এখন সময়ের দাবি।শান্তিপূর্ণ ও সভ্য প্রতিবাদের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও দরুদ প্রেরণ করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগ তাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

1

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

2

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

3

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

4

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

5

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

6

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

7

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

8

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

9

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

10

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

11

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

12

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

13

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

14

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

15

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

16

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

17

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

18

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

19

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

20