জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

আরিফ রববানী  

ময়মনসিংহ সিটি করপোরেশনের  হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই এখন থেকে ময়মনসিংহ  সিটি করপোরেশন (মসিক) এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি মসিক এর চিফ এক্সিকিউটিভ অফিসার সুমনা আল মজিদ  এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেছেন। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের 
প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজিদ।
তিনি জানান, এই সুবিধার আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার প্রায় সাড়ে তিন লাখ বাড়ির মালিক ঝামেলা-মুক্তভাবে, সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধ করতে পারবেন। বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে কর পরিশোধের সুবিধা থাকায় এই পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করতে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর সঙ্গে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে জানিয়ে সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ আরও জানান- ঝামেলা বিহীনভাবে অনলাইন বিকাশ অ্যাপের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার পাশাপাশি যথারীতি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার সুবিধা রয়েছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি  থেকে ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবেন। এর ফলে নগরবাসীকে আর সশরীরে সিটি করপোরেশনে আসতে হবে না। এতে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিছুটা কমবে।’
এছাড়া কেবল কর পরিশোধই নয়, নাগরিকরা করের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন। এজন্য শুরুতে বিকাশের ইউএসএসডি চ্যানেল *২৪৭# এ কয়েকটি ধাপ অনুসরণ করে কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা।
পরবর্তী সময়ে বিকাশ অ্যাপের মাধ্যমে কর পরিশোধ সেবা চালু হবে বলেও সিটি করপোরেশন সুত্রে জানানো হয়। বলা হয়, কেবল বাড়ির কর নয়, লাইসেন্স ফি, মার্কেটের ভাড়া, বিজ্ঞাপনসহ মসিক এর আয় উৎসের সবগুলো কর বা ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু হবে অচিরেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

1

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

2

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

3

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

4

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

5

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

6

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

7

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

8

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

9

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

10

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

11

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

12

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

13

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

14

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

15

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

16

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

17

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

18

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

19

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

20