জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

 হাবিবুর রহমান সুমন 

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করায় শিবচরে দোয়া-মোনাজাত ও আনন্দ-উল্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া-মোনাজাতের আয়োজন করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা আনন্দ প্রকাশ করেন এবং দলের প্রতি আহ্বান জানান, যেন শিবচরে একজন সৎ, ত্যাগী ও যোগ্য নেতাকে প্রার্থী করা হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামান কামাল নুরুদ্দিন মোল্লার একটি পুরনো বক্তব্য ভাইরাল হয়েছে। মনোনয়ন ঘোষণার কয়েক দিন আগের ওই বক্তব্যে তাঁকে “জয় বাংলা” স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় বিএনপির অনেকেই মনে করছেন, এই ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটি তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেছে।

শিবচরের রাজনীতিতে এখন বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি একটি ভুল বোঝাবুঝি, আবার কেউ মনে করছেন এটি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল।

তবে কামাল জামান মোল্লার সমর্থকরা আশা করছেন, কেন্দ্রীয় নেতারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং তাঁর মনোনয়ন পুনর্বহাল করবেন বিএনপি কেন্দ্রীয় কমিটি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

1

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

2

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

3

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

4

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

5

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

6

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

7

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

10

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

12

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

13

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

14

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

15

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

16

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

17

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

18

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

19

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

20