মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলার মনপুরায় বজ্রপাতে প্রাণ হারালো কৃষকের দুই গরু, দেড় লাখ টাকার ক্ষতি

ভোলার মনপুরা উপজেলায় বজ্রপাতে মো. আলাউদ্দিন নামে এক কৃষকের দুটি গরু মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে কৃষকের নিজ গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাউদ্দিন জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হঠাৎ প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে তাঁর গোয়ালঘরের পাশে বিকট শব্দে বজ্রপাত ঘটে, এতে গোয়ালে থাকা দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। তিনি বলেন, “এই গরু দুটিই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছি।”
এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “বজ্রপাতে দুটি গরু মারা যাওয়ার ঘটনা আমরা অবগত হয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সাহায্য বরাদ্দ পেলে, ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।”
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা বারবার ক্ষতির মুখে পড়ছেন। তারা ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

1

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

2

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

3

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

4

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

5

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

6

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

7

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

8

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

9

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

10

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

11

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

12

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

13

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

14

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

15

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

16

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

17

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

18

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

19

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

20