মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলার দৃষ্টিনন্দন ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্ট বিনোদনের নতুন ঠিকানা

ভোলা শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে নান্দনিক ও ভিন্নধর্মী বিনোদন কেন্দ্র—জিজেইউএস ভাসমান ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্ট। সদর হাসপাতাল সংলগ্ন খালের ওপর স্থাপিত এ স্থাপনাটি ইতোমধ্যে ভ্রমণ ও বিনোদনপ্রেমীদের মনে স্থান করে নিয়েছে। পাশাপাশি সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় নতুন মাত্রা যোগ করেছে খালপাড়ের পরিবেশে।
শিশুদের কায়াকিং, বড়দের জন্য নিরিবিলি ঘোরাঘুরি—সবই এক জায়গায়। খুব অল্প খরচে শিশুদের জন্য কায়াকিং সুবিধা, সঙ্গে রয়েছে প্রশিক্ষিত লোকবল ও নিরাপত্তা ব্যবস্থা। খালের দুই পাড়ে প্রতিদিন বিকেল হলেই ভিড় জমায় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা।
স্থানীয় দোকানদার খোরশেদ আলম বলেন, “আগে এই খাল ময়লা আর দুর্গন্ধে ভরা ছিল। এখন পরিষ্কার-পরিচ্ছন্ন খালপাড়ে ব্যবসা করতেও ভালো লাগে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে খালটি এখন অনেক সুন্দর।”  
স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, “আমার ছেলেমেয়েরা এখন এখানে এসে কায়াকিং করে, আনন্দ পায়। আগে খালপাড় দিয়ে হাঁটাও যেত না দুর্গন্ধে। এখন খালের পানি পরিষ্কার। পরিবেশ অনেক ভালো।”
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, “একসময় এই খাল ময়লার ভাগাড় ছিল। আমরা নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে একে পরিচ্ছন্ন করেছি। এখন শত শত মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে। এটি পর্যটনের সম্ভাবনাও তৈরি করেছে।”
তিনি আরও জানান, “খাল পরিষ্কারে নির্ধারিত কর্মীরা প্রতিদিন কাজ করে। এছাড়া দোকানদার ও স্থানীয়রাও এখন সচেতন হয়েছেন, খালে কেউ ময়লা ফেলে না।”
উল্লেখ্য, ভোলা শহরের মধ্যে এমন একটি আধুনিক ও পরিবেশবান্ধব বিনোদন কেন্দ্র নিঃসন্দেহে ভোলাবাসীর জন্য গর্বের বিষয়। জিজেইউএস-এর উদ্যোগে গড়ে ওঠা ভাসমান ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্ট শুধু বিনোদনের নয়, পরিবেশ সচেতনতারও এক উজ্জ্বল উদাহরণ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

1

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

2

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

3

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

4

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

5

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

6

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

7

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

8

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

9

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

10

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

11

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

12

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

13

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

14

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

15

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

16

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

17

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

18

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

19

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

20