মোঃ ইখলাস হোসেন।।
জুয়া খেলার অপরাধে ১৮ জন জুয়ার ওকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সময় , বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়ান-এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম- এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেড়ামারা দক্ষিণ রেলগেটস্থ শাহিনের মুদি দেকানের এর পাশের একটি ঘরে
ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন অভিযান চালিয়ে ঘটনস্থালেই ১৮ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ১৮ জনের উপস্থিত বক্তব্য শোনেন এবং অপরাধীরা তাহাদের অপরাধ স্বীকার করেন। আটককৃতরা হলেন.....
১) মোঃ মিজানুর রহমান শাহিন (৫২),পিতা-মোঃ মিরাজুল ইসলাম, সাং-পৌর চাঁদগ্রাম, ২) মোঃ রাজন (৩১), পিং-মোঃ আমজাদ হোসেন, সাং-জয়ভোগা, দৌলতপুর, ৩) মোঃ আসাদুজ্জামান (৪৩), পিং-মৃত ছৈয়াদ আলী, সাং-কল্যাণপুর, দৌলতপুর, ৪) মোঃ বিপুল (৩৮), পিং-মীর এনামুল হক, সাং-চন্ডিপুর, ভেড়ামারা, ৫) মোঃ কিরন (৩১) পিং-মৃত তৈজদ্দিন হক, সাং-জয়ভোগা, দৌলতপুর, ৬) মোঃ নাহেদ হাসান, পিং-মোঃ সাবান আলী, সাং-নওদাপাড়া, ৭) মোঃ ছোটন (২১), পিং-রেফেজ উদ্দিন, সাং-কল্যাণপুর, দৌলতপুর, ৮) মোঃ টিপু সুলতান (২৮), পিং-আবু বক্কর, সাং-আল্লারদর্গা, দৌলতপুর, ৯) মোঃ জুয়েল রানা (৩৩), পিং-মৃত সৌকত, সাং-ডিংগাদহ বাজার, চুয়াডাঙ্গা, ১০) মোঃ আলীহিম (৩৮) পিং-খায়বার মন্ডল, সাং-চুয়াডাঙ্গা, ১১) মোঃ রাজন (৩৬), পিং-আমজাদ হোসেন, সাং-জয়ভোগা, দৌলতপুর, ১২) মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিং-মোঃ শহিদুল ইসলাম, সাং-কল্যানপুর, দৌলতপুর, ১৩)মোঃ রাজা (৫২), পিং-মৃত রাফেজ উদ্দিন, সাং-সাতবাড়ীয়া, ভেড়ামারা, ১৪। মোঃ বাস্তু (৫০), পিং-মৃত: ছলিমুদ্দিন, সাং-খাদেমপুর, মিরপুরম, ১৫। মোঃ আসান বিশ্বাস (৫০), পিং-মৃত: আজিজুল হক, সাং-নওদা খাদিমপুর, মিরপুর, ১৬। মোঃ বাবু হোসেন (৩৮), পিং-মোঃ মোজাহার, সাং-কাচারীপাড়া, ১৭। মোঃ জিল্লুর রহমান (৪২), সাং-ছোবহান আলী, সাং-নলখোলা, শৈলকুপা, ঝিনাইদহ, ১৮। মোঃ রনি (৩৪), পিং-ইকরাম শেখ, সাং-শৈলকুপা, ঝিনাইদহ।
প্রকাশ্য জুয়া খেলার অপরাধে (প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ০৪ ধারায় দোষী সাব্যস্ত হয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এ বিষয়ে বলেন, ‘জুয়া খেলার অপরাধে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।