জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে থানা পুলিশ কতৃক ওপেন হাউজ ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ জিল্লুর রহমান 
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে "জনতাই পুলিশ,  পুলিশই জনতা " স্লোগানে অপরাধ দমন ও নির্বাচনকে সামনে রেখে ভূরুঙ্গামারী থানা পুলিশের  আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ২২ ডিসেম্বর)  দুপুর ২ টায় ভূরুঙ্গামারী থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো খন্দকার ফজলে রাব্বি পিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক, জুয়া,চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গি, যৌতুক, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের করণীয় ও জনগণের সহযোগিতার গুরুত্ব ধরা হয়। 
উম্মুক্ত আলোচনায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি  ও সাধারণ জনগণ সরাসরি তাদের প্রশ্ন,সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তার বক্তব্যে উপস্থাপিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সমস্যা গুলোর বাস্তব সম্মত সমাধান এবং পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সবাই কে অবহিত করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্হা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন সহজ হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ওপেন হাউজ ডে কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও  এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী থানার এস আই মিতু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

1

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

2

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

3

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

4

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

5

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

6

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

7

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

8

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

9

বৃক্ষ বিতারন কর্মসূচি

10

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

11

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

12

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

13

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

14

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

15

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

16

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

17

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

19

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

20