আব্দুল ওয়াহাব।।
আজ (১১)অক্টোবর রোজ শনিবার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উৎযাপন করা হয়েছে। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে মেয়েদের ফুট বল টুর্নামেন্ট ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিণ বলদিয়া রাঙ্গালীর কুটি মিতালী যুব সংঘ। উক্ত অনুষ্ঠানের কারিগরি সহযোগিতা করেন মহিদেব যুব সমাজ কল্যান সমিতি( সি এনবি প্রজেক্ট)এবং আর্থিক সহায়তা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ তৌহিদুর রহমান, সভাপতি, দঃবলদিয়া রাঙ্গালীর কুটি মিতালী যুব সংঘ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখলেছুর রহমান , দুই দুই বারের সফল সাবেক চেয়ারম্যান,৮নংবলদিয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইলিয়াস আলী, টেকনিক্যাল অফিসার, সিএনবি প্রজেক্ট। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক (প্রভাষক),ইউপি সদস্য ৭নংওর্য়াড। বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফুল ইসলাম (আরিফ), সভাপতি, ইয়ুথ প্লাটফর্ম, ভূরুঙ্গামারী। বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক, মিতালী যুব সংঘ। বক্তব্য রাখেন জনাব মোঃ মোস্তফা শেখ, সহ সভাপতি, মিতালী যুব সংঘ। বক্তব্য রাখেন জনাব মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক, মিতালী যুব সংঘ। বক্তব্য রাখেন জনাবা মোছাঃসুচরিতা খাতুন, ফ্যাসিলেটেটর,মহিদেব যুব সমাজ কল্যান সমিতি। বক্তব্য রাখেন জনাবা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মিতালী যুব সংঘ। বক্তব্য রাখেন জনাব মোঃ বেলাল হোসেন,সাধারন সম্পাদক, ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠন। বক্তব্য রাখেন সোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, মোঃলিয়ন সোনাহাট,মোছাঃরেজোয়ানা সুলতানা, সদস্য , মিতালী যুব সংঘ।