জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় মাছের খাদ্যে মৃত মুরগির নাড়িভুঁড়ি: মজিবর মল্লিককে জরিমানা ও কারাদণ্ড

পুলক শেখ।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে মো. মজিবর মল্লিকের মালিকানাধীন একটি ফিশারিতে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুঁড়ি ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে ভালুকা উপজেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মজিবর মল্লিককে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় ভালুকা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাছের খাদ্যে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। 
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “মৎস্য চাষে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ফিশারিতে পচা উপাদান ব্যবহারের ফলে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে আশপাশের এলাকায় বসবাসকারীদের কষ্ট হচ্ছে। এটি বায়ু, পানি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। প্রশাসন জানায়, এ ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে কেউ না করে, সেজন্য নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

1

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

2

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

3

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

5

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

6

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

7

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

8

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

9

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

10

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

11

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

12

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

13

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

14

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

15

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

16

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

17

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

18

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

19

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

20