পুলক শেখ
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫ কেজি গাঁজাসহ দুইজন আটক

ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাষ্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে ক্রাউন কোম্পানির সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঢাকা-জামালপুরগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় দুই আসামির কাছ থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃতরা হলেন— মোঃ আব্দুস সোবহান (৪০), পিতা- মৃত হাফিজ উদ্দিন, মাতা- হামেদা বেওয়া, সাং- বানারের পাড়, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর; এবং মোঃ আনোয়ার হোসেন আনো (২৫), পিতা- মৃত আব্দুল গফুর, মাতা- রেজিয়া খাতুন, সাং- চক শ্যামরামপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। তল্লাশির সময় মোঃ আব্দুস সোবহানের কাছে শ্যামলা রঙের একটি শপিং ব্যাগে ৩ কেজি গাঁজা এবং আনোয়ার হোসেনের কাছে কালো রঙের একটি স্কুল ব্যাগে ২ কেজি গাঁজা পাওয়া যায়।

ওসি হুমায়ুন কবির আরও জানান, জিডি নং-৯৩৭, ১৫ জুলাই ২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

1

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

2

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

3

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

4

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

5

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

6

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

7

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

8

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

9

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

10

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

11

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

12

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

13

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

14

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

15

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

16

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

17

শামীম তালুকদার স্ব পদে বহাল।

18

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

19

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

20