জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

 মো.মেহেদী হাসান 
 
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মো. রাশেদুল ইসলাম (৪৫)    নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর সভার পাশে ভদ্র পাড়া বাঁশ ঝাড় এলকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকার বাসিন্দা মো. আকিমদ্দিন ছেলে  মাদক ব্যবসায়ী মো. রাশেদুল ইসলাম কে (৪৫) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। 

 বাঁশ ঝাড়ে মাদক সেবন করার সময় ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে উভয়কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি মিল্ক ভিটায় চাকরি করছেন মাদকাসক্তের কারণে তার চাকরিটা চলে যায় ।তিনি  ভাঙ্গুড়া  ভদ্রপাড়ায় ভাড়া থাকেন , তিনি ভাঙ্গুরার স্থানীয় বাসিন্দা নয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলার উপপরিদর্শক মো. শের আলম জানান, মো.রাশেদুল ইসলাম কে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এর আগে তিনি মাদক সেবনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারার অধীনে ওই মাদকসেবীকে  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

1

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

2

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

3

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

4

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

6

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

7

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

8

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

9

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

10

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

11

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

12

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

13

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

14

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

15

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

16

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

17

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

18

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

19

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

20