জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় নড়বড়ে টিনের ঘরে ঝুঁকি নিয়ে ক্লাস করছে মাদ্রাসা শিক্ষার্থী

‎মো.মেহেদী হাসান।।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে অবস্থিত বি বি দাখিল মাদ্রাসার এবতেদায়ী (প্রাথমিক) শাখার শ্রেণিকক্ষে চলছে পাঠদান—তবে সেই শ্রেণিকক্ষটি দেখে সাধারণ কেউ একে শ্রেণিকক্ষ ভাবতেই পারবেন না। জরাজীর্ণ টিনশেড ঘর, চালে ফুটো, বৃষ্টি হলে পানি পড়ে, বাতাসে দুলে ওঠে কাঠামো—এসবের মধ্যেই শিশুরা প্রতিদিন বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদীসের পাঠ নিচ্ছে।
‎
‎১৯৭৪ সালে বেতুয়ান ও ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি গ্রামের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা। দুই গ্রামের আদ্যাক্ষর নিয়েই রাখা হয় ‘বি বি’ নামটি। ১৯৯৪ সালে সরকারি এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি এবং আজ পর্যন্ত সুনামের সাথেই চলছে। বর্তমানে এবতেদায়ী (১ম-৫ম শ্রেণি) ও দাখিল (৬ষ্ঠ-১০ম শ্রেণি) পর্যায়ে মোট প্রায় ৩৫০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
‎
‎তবে বছরের পর বছর ধরে অবকাঠামোগত অবহেলায় পড়ে আছে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের ভবন। সরেজমিনে গিয়ে দেখা যায়, নড়বড়ে কাঠামোর মধ্যে শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, ভিজে যায় বইপত্র।
‎
‎৫ম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া জানায়, “আমরা অনেক ভয় পাই। বাতাসে ঘরটা কাঁপে, মনে হয় ভেঙে পড়বে। বৃষ্টি হলে বই ভিজে যায়।”
‎
‎সহকারী শিক্ষক মোঃ আলী আকবর বলেন, “ছাত্রছাত্রী কম থাকলে কোনোভাবে ক্লাস নেওয়া যায়, তবে বেশি হলে অন্য ভবনের বারান্দায় ক্লাস করতে হয়।”
‎
‎স্থানীয়দের অভিযোগ, ১৯৯৪-৯৫ অর্থবছরে একটি ভবন নির্মাণ করা হলেও দীর্ঘ ব্যবহারে তা পরিত্যক্ত পর্যায়ে পৌঁছেছিল। ২০২৪-২৫ অর্থবছরে সরকারিভাবে তা সংস্কার করা হলেও প্রাথমিক পর্যায়ের জন্য আলাদা নতুন ভবন এখনও হয়নি। ২০২৩-২৪ সালে এলাকাবাসীর সহায়তায় একটি টিনশেড ভবন নির্মিত হয়েছে, যা দাখিল শাখার সংকট মোটামুটি দূর করলেও ছোটদের অবস্থা অপরিবর্তিত।
‎
‎মাদ্রাসা ক্যাম্পাসে নেই কোনও সীমানা প্রাচীর। ফলে যত্রতত্র ঘুরে বেড়ায় গবাদি পশু ও হাঁস-মুরগি। স্থানীয় মানুষজনও মাঠ ব্যবহার করে নানা ব্যক্তিগত প্রয়োজনে। এতে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। শ্রেণী কার্যক্রম চলার সময়ও বহিরাগত যুবকদের উপস্থিতি নিয়মিত দেখা যায় বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
‎
‎শৌচাগারের সংখ্যাও অপ্রতুল। ছেলে ও মেয়েদের জন্য মাত্র চারটি শৌচাগার, যা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও ব্যবহার করতে হয়। শিক্ষকদের নিজস্ব বসার উপযুক্ত ব্যবস্থাও  নেই।
‎
‎মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ হযরত আলী বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপযুক্ত পরিবেশ থাকা দরকার। শিক্ষক হিসেবে আমরা অনেক সময় অসহায় বোধ করি যখন আমরা তার নিশ্চিত করতে পারিনা।”
‎
‎মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। তাই পরীক্ষার্থীদের কাছ থেকে বেতন ভাতা বাবদ প্রতিষ্ঠানটির নিজস্ব আয় বলতে গেলে নেই। কয়েকটি দোকান ভাড়া ও অল্প কিছু সরকারি অনুদানেই চলে সার্বিক খরচ।
‎
‎সুপারিনটেনডেন্ট মোঃ শামসুল আলম জানান, “গত সরকারের সময় আমরা অনুদান থেকে বঞ্চিত ছিলাম। বর্তমান সরকারের কাছে আবেদন করেছি। আমি আশাবাদী, যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”
‎
‎এলাকাবাসীর দাবি, একটি সফল, সুনামধন্য ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বি বি দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

1

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

2

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

3

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

4

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

5

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

6

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

7

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

8

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

9

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

10

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

11

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

12

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

13

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

14

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

15

মাদক

16

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

18

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

19

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

20