জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

মো.মেহেদী হাসান 
 
একদিন আগেই আফরান নিশোর সঙ্গে ২৪ সেকেন্ডের শুটিংয়ের একটি দৃশ্যের ভিডিও ফাঁস হয়েছে পূজা চেরির। রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং এটি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজার গায়েহলুদের ভিডিও ফাঁস হয়েছে। বেশ কয়েকটি পেজে দেখা গেছে ভিডিওটি।জানা গেছে, শুটিং সেট থেকে কে বা কারা ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছেন।১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। এরইমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গায়ে হলুদের সাজে পূজার লুক তার ভক্ত-অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।
ভিডিওর শুরুতেই দেখা যায়, চারদিক থেকে পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকেই। মাঝখানে হলুদ শাড়ি পরে নাচছেন নায়িকা। তারপর সাজানো বিয়ে বাড়ির দৃশ্য দেখা যাচ্ছে।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্তরা অন্যদিকে শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্নও।শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা হচ্ছে, সেখান থেকেই কেউ ভিডিওটি ফাঁস করেছেন।বিষয়টি জানতে দৈনিক আমার সংবাদ পক্ষ থেকে রেদওয়ান রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে আছেন দর্শক সেটা ফাঁস হওয়া ভিডিওগুলোতে প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল।টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ডাইনামিক অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আছেন নিশো ও পূজা। আরও অনেক চমকের একটি হলো এ ছবি দিয়ে প্রায় ১০ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ডলি জহুর। সবমিলিয়ে বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলেই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

1

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

2

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

3

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

4

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

5

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

6

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

7

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

8

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

9

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

10

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

11

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

12

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

13

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

14

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

15

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

16

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

17

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

18

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

19

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

20