জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

 

সুমন আহমদ খান 

সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নগরীর একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই আয়োজনে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। অনুষ্ঠানে তরুণদের মতামত ও ভাবনা শোনার পাশাপাশি তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, তরুণদের অংশগ্রহণে এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা, কর্মসংস্থান ও রাষ্ট্র পরিচালনায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা। তিনি বলেন, তরুণদের কথা শোনা এবং তাদের ভাবনার প্রতিফলন ঘটানোই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে। মতবিনিময় সভায় তারা দেশের সমসাময়িক বিষয়, ভবিষ্যৎ বাংলাদেশ এবং তরুণ সমাজের প্রত্যাশা তুলে ধরছেন।



 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

1

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

2

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

3

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

4

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

5

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

6

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

7

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

8

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

9

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

10

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

11

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

12

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

13

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

14

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

15

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

16

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

17

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

18

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

19

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

20