মোঃ রাশেদুল ইসলাম
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৬৭-এর কাছে নোম্যান্সল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা ৯ জন পুরুষ ও ৫ জন নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেয়। এ সময় দুই বাহিনীর মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, সকাল ৬টার দিকে বিএসএফের পক্ষ থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে বিজিবি এই গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করেছে। বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন।

পুশইনকৃত ব্যক্তিরা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো এলাকার বাসিন্দা হতে পারেন। বিজিবি বিষয়টি যাচাই করে দেখছে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অ্যাডজুট্যান্ট) শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভাবে পুশইন করার চেষ্টা করলে আমাদের সদস্যরা বাধা দেন। তাদের নাগরিকত্ব এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।”

স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার পাশে

1

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

2

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

3

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

4

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

5

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

6

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

7

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

8

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

9

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

10

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

11

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

12

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

13

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

14

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

15

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

16

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

17

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

18

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

19

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

20