জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্যু

 খ,ম,জায়েদ হোসেন 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা(৩৪) চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেছেন।

জানাযায়,

তিনি গত সোমবার ১২ জানুয়ারি নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।

গত জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন, এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক সন্তানের জননী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও স্যার সোমবার অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার ১৪ জানুয়ারি সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

তার পরিবার সূত্র জানায়, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

1

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

2

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

3

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

4

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

5

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

6

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

7

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

8

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

9

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

10

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

11

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

12

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

13

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

14

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

15

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

16

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

17

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

18

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

19

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

20