মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে আটকে রেখে ১০ দোকান ভাঙচুর

যশোর শহরের বকচর এলাকায় একজন ব্যবসায়ীকে আটকে রেখে দশটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মিজানুর রহমান। বিবাদীরা হলেন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার পাভেল শহীদ সরোয়ার, বকচরের রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল ও শামীম। এতে ব্যবসায়ীর ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগে মিজানুর রহমান উল্লেখ করেছেন, যশোর-খুলনা মহাসড়কের বকচর মাদ্রাসার পাশে ৮৮ নম্বর মৌজায় তার ৬১ শতক জমি রয়েছে। যেখানে তিনি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। জমিটি নিয়ে বিবাদী পাভেল সহিদ সরোয়ারের সাথে বিরোধ চলছিল। যা নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। এরমাঝে সোমবার সকাল ১০টার দিকে তাকে বকচর এলাকায় পেয়ে পাভেলসহ ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী তারই একটি দোকানে আটকে রাখে। অন্যদিকে দোকানঘরে ভাঙচুর শুরু করে। এসময় তিনি কৌশলে ৯৯৯ এ কল করলে পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে।
তিনি বলেন, মূলত পাভেল সরোয়ারের বাড়ি ঢাকাতে। তিনি নারায়নগঞ্জের সাবেক এমপি শামীম উসমানের আত্মীয় পরিচয় দিয়ে তার জমি দখলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে মামলাও হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন পাভেল আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আবারও তার জমি ও টাকা আত্মসাতের পায়তারা করছেন। বর্তমানে পাভেল স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ব্যবহার করছেন বলেও তিনি অভিযোগ করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা অধিকাংশই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

যশোর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ আমলে নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

1

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

2

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

3

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

4

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

5

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

6

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

7

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

8

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

9

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

10

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

11

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

12

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

13

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

14

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

15

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

16

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

17

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

18

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

19

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

20