আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল মিয়ার দাফন সম্পন্ন

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৬ জুলাই) বাদ আসর ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসা  ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ছোলনা গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। 
প্রবীণ এ রাজনীতিবিদ রবিবার সকাল সাড়ে আটটার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ কন্যা ও স্ত্রী রেখে গেছেন। 
 জানাজার পূর্বে তার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর,  ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন মিলু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মধুখালি পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন,  সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, সাবেক পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বোয়ালমারী উপজেলা যুবদলের আহবায়ক সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী প্রমুখ। 
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ ফরিদপুর, মধুখালি, আলফাডাঙ্গা ও বোয়ালমারীর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

1

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

2

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

3

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

4

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

5

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

6

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

7

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

8

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

9

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

10

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

11

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

12

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

13

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

14

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

15

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

16

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

17

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

18

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

19

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

20