ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়গাঁ বাজারের বিদুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ নাসির মোল্যা (৪৫)।
৭ জুলাই সোমবার সকাল সাড়ে দশটার দিকে বড়গাঁ নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মোল্যা আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের আমীর হোসেন মোল্যার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যাই, মৃত মোঃ নাসির মোল্যা নৌপরিবহন জাহাজের মাষ্টার হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে বোয়ালমারী শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজারে নিজ মালিকানাধীন একটি দোকান নির্মানের কাজে হাত দেন। সোমবার সকালে নবনির্মিত ঢালাই কাজে পানি দিতে গিয়ে বিদুতের তার জড়িয়ে ওই খানেই মৃত্যু বরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
কতব্যরত ডাক্তার সাবরিনা হক টুম্পা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে জানানোর আগেই তারা হাসপাতাল ত্যাগ করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) আল আমীন ঘটনার সততা নিশ্চিত করে বলেন- হাসপাতাল থেকে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। আমরা ঘটনা স্থানে আসি।
মন্তব্য করুন