মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার  পলাতক আসামি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে। সে পৌর শহরের ৯ নং ওয়ার্ড ইবাদুল্লা মিস্ত্রীপাড়া মহল্লার মোহাম্মদ আলী শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায় সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পৌর শহরের ১ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া তোরাই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান গ্রেপ্তারকৃত মো. আতিয়ার রহমান একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে সে বর্তমানে জামিনে ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনথ-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে একাধিক আওয়ামী লীগ নেতাসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঐ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে বোমা, গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। মামলায় এই হামলাকে যৌক্তিক আন্দোলন দমনের একটি ষড়যন্ত্রমূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

1

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

2

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

3

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

4

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

6

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

7

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

8

বিজয় নিশান

9

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

10

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

11

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

12

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

13

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

14

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

15

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

16

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

17

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

18

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

19

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

20