জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক


 সাদ্দাম হোসাইন  
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামে প্রশাসনের চোখ ফাকি দিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫.৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে স্বামী মোঃ আমিরুল ইসলাম পালিয়ে গেলেও গ্রেফতার হয়েছে তার স্ত্রী মোছাঃ জোসনা খাতুন। 

মঙ্গলবার  (৪ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি রেইডিং টিম চরচালা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামীদ্বয়ের দুচালা টিনের ঘরের পশ্চিম পাশ সংলগ্ন রান্নাঘরের ভেতর চালের ড্রামের মধ্যে লুকানো অবস্থায় ৫টি সাদা পলি প্যাকেটে মোড়ানো বাদামী বর্ণের হেরোইন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো: আমিরুল ইসলামের স্ত্রী ও মন্টু মন্ডলের মেয়ে মোছাঃ জোসনা খাতুন (৩৮)

পলাতক আসামী চরচালা গ্রামের মোহাম্মদ আলী সেখ এর ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৩)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামি আমিরুল কে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

1

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

2

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

3

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

4

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

5

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

6

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

7

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

8

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

9

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

10

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

11

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

12

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

13

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

14

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

15

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

16

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

17

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

18

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

19

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

20