জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ করলেন প্রান্তিক তাঁতিরা

 সাদ্দাম হোসাইন  
তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে, কোন বৈষম্য চলবে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রান্তিক তাঁতীরা।

মঙ্গলবার দুপুরে তাঁত শিল্পের উন্নয়নে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তামাই অগ্রণী সংসদ ক্লাবে তাঁতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি তাঁতিদের কথা শোনেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

এসময় তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক শুকুমার শাহা, সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস ছামাদ খান ও বেলকুচি তাঁত বোর্ডের লিয়াঁজো অফিসার তন্নী খাতুন উপস্থিত ছিলেন। 


এদিকে তামাই হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুমওনার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারি 
হাজী আব্দুল আজিজ সরকার ও তাঁতি আব্দুল গফুর খান বলেন, দেশের প্রায় ৭০
শতাংশ কাপড় উৎপাদন হয় একমাত্র তামাই গ্রামে। তবে রং সুতার দাম সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারনে এ গ্রামের বহু কারখানা বন্ধ হবার পথে।

তাঁতিরা আরও বলেন, উচ্চ সুদে লোন নিয়ে অনেক  তাঁতিই সর্বশান্ত হচ্ছে। তবে সরকারি ভাবে কম সুদে লোন দিলে এ শিল্প টিকে থাকবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর,  বিদুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থা দ্বারা হয়রানি বন্ধ করতে হয়। একই সাথে তাঁত শিল্পে গ্যাস সংযোগ সহ পরিবেশ সুরক্ষায় ইটিপিপ্লান্ট নির্মানে সরকারি সহযোগী নিশ্চিত করেতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সকল সহায়তা করা হবে।
 প্রকৃত তাঁতিরাই বোর্ডের সহায়তা পাবে। এছাড়া পরিবেশ রক্ষা সহ এ শিল্পে গ্যাস সংযোগের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

1

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

2

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

3

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

4

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

5

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

6

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

7

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

8

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

9

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

10

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

11

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

12

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

13

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

15

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

16

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

17

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

18

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

19

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

20