মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোলাম রাব্বী 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গুণগত ও মানসম্মত গবেষণার ভিত্তি হচ্ছে সঠিক রিসার্চ মেথোডোলজি। গবেষণা পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে গবেষণার ফলাফল আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব নয়। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণার বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হয়ে উঠতে হবে এবং নৈতিকতা, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনায় দক্ষতা অর্জন করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান। তিনি গবেষণা সমস্যা নির্ধারণ, লিটারেচার রিভিউ, গবেষণা নকশা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি এবং গবেষণাপত্র লেখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিতে বিপ্লব

1

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

2

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

3

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

4

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

5

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

6

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

7

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

8

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

9

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

10

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

11

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

12

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

13

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

14

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

15

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

16

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

17

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

18

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

19

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

20