জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিবি


একরামুল ইসলাম

যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে পাচারকারীসহ ৪৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি*
বুধবার  ২৪ ডিসেম্বর  রাত ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির  নিয়মিত টহলদল সীমান্তে টহলরত অবস্থায় ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে টহল দল জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথার বস্তা তল্লাশী করা হয়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তির নিকট হতে ৪৩ কেজি গাঁজা এবং ০১ টি মোবাইল উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ জাহাঙ্গীর আলম বাবু (২৯), পিতা- মৃত আব্দুল খালেক, গ্রামঃ রঘুনাথপুর, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর। আটককৃত গাঁজাসহ মোবাইল এর সর্বমোট সিজার মূল্য *১,৬০,৫০০/- (এক লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা।*
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

1

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

2

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

3

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

4

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

6

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

7

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

8

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

9

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

10

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

11

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

12

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

13

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

14

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

15

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

16

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

17

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

18

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

19

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

20