জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সমাবেশে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

দৈনিক জনতার খবর | নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর নিয়ামতপুরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সমাবেশের আয়োজন করে নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দপ্তর সম্পাদক সারোয়ার জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস. এম. সিরাজুল ইসলাম, আহ্বায়ক, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আহ্বায়ক, নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ বর্মন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> “বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য প্রাণের বিনিময়ে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের মর্যাদা ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”


বিশেষ অতিথি নুরুল আমিন বলেন,

> “মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, তবেই দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত হবে।”


বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে স্বাধীনতার চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

1

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

2

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

3

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

4

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

5

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

6

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

7

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

8

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

9

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

10

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

11

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

13

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

14

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

15

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

16

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

17

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

18

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

19

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

20