জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

প্রতিবেদক: এম জিশান পারভেজ।



টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতিবাচক।

এক বা দুই দিনের ভেতরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে আজ দুপুরে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।

এই সিদ্ধান্তের আলোকে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

বোর্ড বিশ্বাস করে যে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সাড়া এবং সহমর্মিতা প্রত্যাশা করছে।

গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে 

পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।

এই সিদ্ধান্তের আলোকে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

বোর্ড বিশ্বাস করে যে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সাড়া এবং সহমর্মিতা প্রত্যাশা করছে।

গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে 

বিশ্বকাপ। প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিই কলকাতা ও অন্যটি রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত মূল আয়োজক হলেও হাইব্রিড মডেলের কারণে এবার শ্রীলঙ্কায়ও হবে বিশ্বকাপ।

গত বেশ কিছু দিন ধরে মোস্তাফিজকে দলে রাখার কারণে উগ্রপন্থীদের তোপের মুখে পড়ে কলকাতা। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গতকাল নির্দেশ দেয় আইপিএল থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

1

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

2

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

3

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

4

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

5

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

6

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

7

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

8

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

9

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

10

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

11

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

12

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

13

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

14

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

16

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

17

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

18

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

19

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

20