জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিরামপুর সীমান্তে ভারত অনুপ্রবেশের সময় দুই আওয়ামী লীগ নেতা আটক

দিনাজপুর জেলা প্রতিবেদকঃ মোঃ মশিউর রহমান। 

দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন-এর সার্বিক দিকনির্দেশনায় গত ১৬ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে বিরামপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিরামপুর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বিরামপুর থানার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভ্যালার পাড় ব্রিজ সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় দুইজন সন্দেহভাজন ব্যক্তি ভারতে প্রবেশের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে।
খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় শনাক্ত করে।
আটক ব্যক্তিরা হলেন—
১️⃣ মোঃ হাফিজুর রহমান ইকবাল (৫৭), পিতা মৃত রফিজ উদ্দিন মৃধা, সাং—কেশবকাঠী, ওটরা ইউনিয়ন, উজিরপুর, বরিশাল। তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
২️⃣ মোঃ মাহমুদুল আজাদ রিপন (৪৮), পিতা আলহাজ্ব মোঃ আজাহার আলী, সাং—চরকলোনী, ১ নম্বর ওয়ার্ড, বরগুনা পৌরসভা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, আটক হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে রয়েছে—

উজিরপুর থানায় এফআইআর নং ৪, জিআর ০৪/০৬, তারিখ ৯ জানুয়ারি ২০০৬; ধারা ৪৬৭/৪৭১/৪০৯ পেনাল কোড ১৮৬০।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭, সিআর নং ২২২/২০২৫ (রমনা); ধারা ১২১/১২১এ/১২৪এ।

উজিরপুর থানার এফআইআর নং ২২, তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪; ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪২৭/৪৩৬/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ এবং Explosive Substances Act, 1908-এর ৩/৫/৬ ধারায় মামলা।

অপর আটক মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে—

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭, সিআর নং ২২২/২০২৫ (রমনা); ধারা ১২১এ/১২৪এ/১২১ পেনাল কোড ১৮৬০।

বরগুনা সদর থানার এফআইআর নং ৩/২৭৭, তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯; ধারা ৩০৭/৩৮০/৪২৭/৫০৬।

বরগুনা সদর থানার এফআইআর নং ৪৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৫; ধারা ১৫(৩)/২৫(ঘ) The Special Powers Act, 1974 এবং ধারা ৩৭৯/২০১/১১৪ The Penal Code, 1860; তৎসহ Explosive Substances Act, 1908-এর ৪/৫/৬ ধারা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

1

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

2

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

3

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

4

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

5

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

6

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

7

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

8

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

9

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

10

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

11

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

12

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

13

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

14

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

15

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

16

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

17

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

18

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

19

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

20