জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর

মোঃ মশিউর রহমান

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক পাঁচজন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীন কিশোরীগঞ্জ বিওপির বিপরীতে ভারতের ৬৩ রাধিকাপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৩১/২ এস-এর নিকট থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতের দিকে রাধিকাপুর নামক স্থান থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের প্রাক্কালে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফের একটি টহলদল। পরে তাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন—
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে সাদ্দাম রায় (১৯), একই গ্রামের প্রিয়নাথ রায়ের ছেলে নয়ন রায় (২১), পীরগঞ্জ উপজেলার বেলশুয়া গ্রামের কালিদাস রায়ের ছেলে অমল রায় (২২), একই উপজেলার নানুহার গ্রামের দূর্য্য রামের ছেলে প্রসাদু চন্দ্র রায় (৪৬) এবং তার স্ত্রী পারুল রানী (৪৪)। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পরবর্তীতে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে সীমান্ত পিলার ৩৩১-এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫ গজ ভেতরে খোপড়া নামক স্থানে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে আটককৃত পাঁচজন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবি কিশোরীগঞ্জ কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. হাবিবুর রহমান এবং বিএসএফ-এর পক্ষে নেতৃত্ব দেন ৬৩ চাঁদগাঁও কোম্পানি কমান্ডার এসি সুরিয়া পাল।

বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিজিবি আটককৃত পাঁচজন বাংলাদেশিকে বিরল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির কাছ থেকে হস্তান্তরকৃত পাঁচজনকে আগামী বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

1

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

2

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

3

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

4

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

5

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

6

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

7

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

8

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

9

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

10

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

11

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

12

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

13

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

14

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

15

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

16

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

17

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

18

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

19

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

20