জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটাম উপহার

সৌমিত্র কুমার দাস

হবিগঞ্জের বাহুবলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতা আব্দুর রউফের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত নেতার পরিবারকে একটি টমটম উপহার দিয়েছে বাহুবল উপজেলা বিএনপি।
বুধবার (৬ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আব্দুর রউফের বাড়িতে গিয়ে তাঁর মেয়ের হাতে টমটমটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. সিজিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক কদর আলী, সদস্য সাদেক চৌধুরী ও আবুল কাসেম।
এ ছাড়া ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী মেম্বার ও সাধারণ সম্পাদক সফর আলী, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব বিলাল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব স্বপন তালুকদার, উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক তাবিজ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সায়েম আহমেদ চয়ন, সদস্যসচিব ইখতিয়ার আহমেদ রোমান, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, আব্দুর রউফ বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যান। তাঁর মৃত্যুতে পরিবারটি আর্থিক সংকটে পড়লে তারেক রহমানের নির্দেশনায় সহায়তার উদ্যোগ নেওয়া হয় বলে জানান নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সব সময় তার নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকে এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

1

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

2

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

3

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

4

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

5

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

6

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

7

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

8

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

9

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

10

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

11

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

12

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

13

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

14

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

15

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

16

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

17

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

18

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

19

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

20