জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মুখলেছুর রহমান হীরা।।
নেত্রকোনার বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে । দিবসটির এবারের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে।

তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বারহাট্টাতেও বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বারহাট্টা, নেত্রকোনার  সহযোগিতায়  উপজেলা প্রশাসন  ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা  প্রীতিশ চন্দ্র পাল এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: খবিরুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মানিক আজাদ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শামস উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা নারী প্রগতির কেন্দ্র ব্যবস্থাপক  সুরজিৎ ভৌমিক, গণমাধ্যম কর্মী  প্রমুখ।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকাল ১১ টায়, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়। যুব র‌্যালিটি উপজেলা চত্বরের  সামনে থেকে শুরু হয়ে উপজেলা হলরুমের সামনে শেষ হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, 
প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নকরণ অভিযানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

1

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

2

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

3

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

4

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

5

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

6

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

7

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

8

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

9

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

10

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

11

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

12

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

13

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

14

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

15

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

16

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

17

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

18

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

19

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

20