জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসারের অভিযানে, ৪ হাজার ঘনফুট বালি জব্দ

বান্দরবান জেলা প্রতিনিধি:   মোঃ সুমন

 বান্দরবানে অবৈধভাবে বালি উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সদর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে রবিবার (৭ই সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলার হলুদিয়া, কাইচতলী ও তুলাতলী এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।

অভিযান চলাকালে অবৈধভাবে ৫টি পয়েন্ট থেকে বালি উত্তোলনের সাথে জড়িত মোঃ জাহেদ ও আবু বক্কর নামে দুইজনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং থেকে মামলা দায়ের করা হয়। এসময় জব্দকৃত প্রায় ৪ হাজার ঘনফুট বালি নিলামের জন্য স্থানীয় ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা ও এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি সাংবাদিকদের বলেন—
> প্রাকুতিক পরিবেশ নষ্ট করার কোন কাজ করলে কাওকে ছাড় দেওয়া হবে না।
> “অবৈধভাবে বালি উত্তোলন করে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি কোনোভাবেই সহ্য করা হবে না। জড়িতদের বিরুদ্ধে মামলা, জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে এবং যারা এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু তোলার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

প্রসঙ্গত, সদর উপজেলার হলুদিয়া, ভাগ্যকুল, তুলাতলি ও কাইচতলি এলাকার রামদা খাল তীরবর্তী বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে বালি উত্তোলন চালিয়ে আসছে। এসব বালি তারা পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে মুনাফা অর্জন করছিল।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নূর উদ্দীন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

1

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

2

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

3

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

4

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

5

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

6

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

7

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

8

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

9

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

10

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

11

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

12

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

13

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

14

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

15

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

16

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

17

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

18

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

19

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

20