জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

 
 মোঃ আবু বক্কর সিদ্দিক  

বান্দরবানের লামা উপজেলার সরই পুলিশ ফাঁড়ি, পুলিশের এক বিশেষ অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার এবং গরু বিক্রির নগদ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার (১০ জানুয়ারি) রাতে লামা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লামা উপজেলার সরই ইউনিয়নের আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মোঃ আবদুল করিম (২৩) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের মোবারেক আলী (৪৯)।

পুলিশ জানায়, সম্প্রতি সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার বাসিন্দা থংপং ম্রো-এর খামার বাড়ির গোয়াল ঘর থেকে একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এই ঘটনায় লামা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আতিকুর রহমান ও এসআই দীপন পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া দুটি গরু এবং একটি গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, “গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের তথ্যের ভিত্তিতেই চুরি হওয়া গরু ও টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের বিধি মোতাবেক রোববার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
লামা থানা পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

1

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

2

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

3

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

4

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

5

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

6

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

7

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

8

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

9

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

10

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

11

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

12

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

13

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

14

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

15

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

16

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

17

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

18

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

19

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

20