জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

 মোঃ আবু বক্কর সিদ্দিক 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম জোনের সেনাবাহিনী অসুস্থ, অসহায় জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাসিক দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা মাত্র বিতরণ করেছেন। 

বুধবার ৩১ ডিসেম্বর আলীকদম জোন কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।

এরই ধারাবাহিকতায়, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এর নির্দেশনা অনুযায়ী আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ, অসহায় জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা টাকা অনুদান প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিশেষে জোন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষা নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

 তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

1

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

2

টাঙ্গাইলে শীতের আগমন

3

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

4

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

5

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

6

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

7

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

8

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

9

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

10

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

11

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

12

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

14

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

15

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

16

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

17

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

18

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

20