জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় জামায়াত নেতা মিঠুর ওপর হামলা: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালের বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর পৌর ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর জামায়াত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার (৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জুন সকালে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিডি’র চাল বিতরণ চলাকালে পৌর ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আ: রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠুকে বেধড়ক মারধর করা হয় এবং পরিবেশ চরম ভীতিকর হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় চাল বিতরণ কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
হামলার ঘটনায় মিঠু ৩ জুন বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে ৪ জুন বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হামলাকারীদের বিচারের দাবিতে লিখিত অভিযোগ দেয় জামায়াত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত আমীর মো. কাওসার হোসেন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল, যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, যুব জামায়াত নেতা মীর নবাব, হামলার শিকার ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু এবং জামায়াতের অসংখ্য সুধী ও শুভাকাঙ্ক্ষী।
নেতৃবৃন্দ এ ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে কামরুল, শুভসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

1

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

2

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

3

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

5

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

6

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

7

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

8

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

9

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

10

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

11

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

12

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

13

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

14

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

15

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

16

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

17

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

18

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

19

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

20