জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জামায়াতের সবুজ উদ্যোগ

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোজাম্মেল হোসেন মোকাম্মেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির কাওসার হোসেন, পৌর বাইতুল মাল সম্পাদক মো. সিরাজুল ইসলাম জুয়েল এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সেক্রেটারি হাসিবুল ইসলাম এবং বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর পদক্ষেপ। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে মানুষ আরও সচেতন হোক এবং সক্রিয়ভাবে গাছ লাগানোর মতো মহৎ কাজে অংশগ্রহণ করুক।”

দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন। শেষপর্যন্ত স্থানীয় জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে এ কর্মসূচি শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খতমে কোরআন থেকে গণসমাবেশ

1

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

2

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

3

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

4

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

5

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

6

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

7

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

8

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

9

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

10

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

11

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

12

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

13

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

14

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

15

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

16

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

17

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

18

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

20