জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদা’ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাছির উদ্দিন 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘মার্চ উইথ নকিবুল হুদা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী–সমর্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ বর্ণাঢ্য এই সমাবেশে অংশ নেন। পরে একটি বিশাল মিছিল নিয়ে তারা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামের আমির কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নুর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি মাসুদুর রহমান,বাঞ্ছারামপুর উপজেলা শাখার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য মুফতি কামাল উদ্দিন ভূঁইয়া,উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামী টিম সদস্য মোঃ নাসির উদ্দিন মুন্সী,উজানচর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মোহাম্মদ আলী লিটন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর  অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে ডিজিটাল বাঞ্ছারামপুরে রূপান্তরিত করতে আমাদের ঐক্য জরুরি। আগামীতে নির্বাচিত হতে পারলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সর্বাত্মক উন্নয়নের উদ্যোগ নেব। রাস্তাঘাটসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশসহ বাঞ্ছারামপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

1

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

2

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

3

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

4

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

5

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

6

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

7

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

8

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

9

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

10

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

11

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

12

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

13

মহান বিজয়ের মাস শুরু

14

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

15

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

16

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

17

হেমন্ত হাওয়া

18

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

19

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

20