জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাছির উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম বুধাইরকান্দি উলামা ঐক্য পরিষদ ও গ্রামবাসীর উদ্যোগে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার  ১৭ই ডিসেম্বর ২০২৫ ইং রোজ বুধবার বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠে ৫ম বার্ষিকী ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
এসময় প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিব গাউছুল আজম জামেমসজিদ উত্তরা ঢাকা।
আরও আলোচনা পেশ করেন  মুফতি তাওহীদুল ইসলাম আযীযী ,খতিব দারুল জন্নাহ জামেমসজিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। 
আরও বয়ান পেশ করেন
বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কন্ঠস্বর ও মিডিয়া ব্যাক্তিত্ব ও গবেষক, মুফতি আবু মোহাম্মদ রাহমানী,খতিব মসজিদ ই বাক্কাতিল মুবারাকাহ কলাবাগান ঢাকা।
এছাড়াও আরও ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে মূলবান বয়ান পেশ করেন। 
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হযরত  মাওলানা শামসুল হক, মুহতামিম বুধাইর কান্দি দারুলউলুম রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ চাঁন মিয়া,উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন,৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ শহিদুল ইসলাম,সাবেক মেম্বার আব্দুল লতিফ,উপজেলা শ্রমিকদলের কার্যকরী সদস্য মোঃ শাহ আলম বেপারী, উজানচর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ,বিএনপি নেতা জাকির হোসেন,এস এম বরকত উল্লাহ শাহীন মোক্তার,মোহাম্মদ আলী সহ আরও অনেকে। 
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রান মুসলমানগণ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায়-বুধাইরকান্দি উলামা ঐক্য পরিষদ ও গ্রামবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

1

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

2

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

3

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

4

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

5

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

6

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

7

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

8

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

9

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

10

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

11

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

12

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

13

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

14

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

15

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

16

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

17

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

18

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

19

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

20