জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক সম্রাট টিটু গ্রেপ্তার

সৈয়দ জালিস মাহমুদ।।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজজাক মীরসহ পুলিশের একটি দল। অভিযানে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ থেকে গাঁজার এই বড় চালান জব্দ করে পুলিশ। এসময় মাদক পরিবহনের দায়ে কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

মাদক বিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। আসামীদের বুধবার (২৩ জুলাই) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

1

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

2

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

3

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

4

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

5

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

6

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

7

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

8

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

9

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

10

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

11

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

12

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

13

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

14

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

15

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

16

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

17

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

18

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

19

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

20