জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বাকি টাকা চাওয়ায় দোকানে হামলা ও ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে বাকি টাকা চাওয়ায় এক নারী দোকানদারকে গালিগালাজ, দোকান ভাঙচুর এবং নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর দোকানদারকে হত্যার হুমকিও দিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী পূর্ণিমা রায় (৩৫)। সে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার জামালপুর ইউ‌নিয়‌নের ন‌লিয়া গ্রা‌মের নরেশ রায়ের স্ত্রী।
পু‌র্ণিমা রায় মঙ্গলবার(২৯ জুলাই) বা‌লিয়াকা‌ন্দি থানায় লিখিত অভিযোগ ক‌রে‌ছেন।  অ‌ভিযোগ সু‌ত্রে জানা যায়, অভিযুক্ত রাব্বুল খান (২৫), পিতা- সলেমান খান, একই এলাকার বাসিন্দা এবং তার দোকানের নিয়মিত ক্রেতা। প্রায় প্রতিদিনই তিনি দোকান থেকে বিভিন্ন পণ্য বাকিতে নিয়ে যেতেন। তার কাছে ২৪৭ টাকা বাকি থাকায় সোমবার (২৮ জুলাই) দুপুরে বাকি টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পূর্ণিমা রায়ের অভিযোগ, “ঘটনার দিন দুপুর ১২টার দিকে রাব্বুল দোকানে এসে আবারও বাকিতে সিগারেট চাইলে আমি দিতে অস্বীকার করি। এতে সে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি বাধা দিলে সে দোকানের ভেতরে ঢুকে আমার দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে এবং ক্যাশবাক্স থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।”
তিনি আরও জানান, অভিযুক্ত রাব্বুল খান এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, “তুমি যদি পুলিশে যাও বা মামলা করো, তাহলে রাতের অন্ধকারে তোকে খুন করে ফেলবো।”
এ ঘটনায় পূর্ণিমা রায় তার পরিবারের সঙ্গে পরামর্শ করে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

1

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

2

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

3

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

4

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

5

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

6

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

7

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

8

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

9

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

10

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

11

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

12

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

13

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

14

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

15

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

16

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

17

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

18

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

19

নয়াপাড়া ইউনিয়নে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

20