খঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আজ অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন বাসকপ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসকপ-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও বাসকপ-এর উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসকপ-এর উপদেষ্টা কাজী জাকেরুল মওলা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসকপ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আল মামুন। জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে।
এই অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাবিবুর রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তিনি দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশনে মধুপুর অঞ্চলে সাংবাদিকতা করেন। হাবিবুর রহমান হলেন সেই সাংবাদিক, যিনি মধুপুর গড়ের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান এবং প্রান্তিক মানুষের সুখ-দুঃখের কথা তুলে আনেন। তাঁর লেখায় বন, পরিবেশ, প্রকৃতি এবং কৃষি বিষয়ক অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মধুপুরকে দেশ ও দেশের বাইরে পরিচিত করে তুলেছে। তিনি মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
এছাড়াও, মানবাধিকার প্রতিদিনের মধুপুর প্রতিনিধি লিয়াকত হোসেন জনি এবং প্রতিদিনের বাংলাদেশের নাজিবুল বাশার বাসকপ টাঙ্গাইল জেলা শাখার কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদেরও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মন্তব্য করুন