জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশী মালামাল ভারতে পাচারের সময় বিজিবির হাতে আটক

জিহাদুল ইসলাম 
স্টাফ রিপোর্টার 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল ভারতে পাচারের সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে ৩ বিজিবি’র অধীনস্থ গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গিলাতলী বিওপি হতে আনুমানিক ২.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া নামক স্থানে (মেইন পিলার ২২৬৬/১০ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন প্রকার পণ্য আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে—
সিস্টেম প্লাস (বিভিন্ন পরিমাণে), বনলতা সালসা, ব্যাবিসেট কিডনাসক, বিভিন্ন প্রজাতির শুকনো মাছ (চ্যাপা, শাপলা পাতা, পাতা, হাঙ্গর), ও কাচি ডাটসহ নানা পণ্য।
সব মিলিয়ে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লক্ষ ১০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অধিকতর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মালামালগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

1

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

2

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

3

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

4

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

5

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

6

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

7

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

8

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

9

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

10

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

11

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

12

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

13

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

14

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

15

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

16

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

17

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

18

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

19

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

20