জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বহুমুখী প্রতিভার অধিকারী সরাইলের কল্যাণ ও উন্নয়নের প্রতীক ইউএনও মোশারফ হোসাইন

মোহাম্মদ আলী মাষ্টার ।।

বহুমুখী প্রতিভার অধিকারী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। গেল বছর সরাইলে ইউএনও হিসেবে যোগদান করে নিজের মেধা, পরিশ্রম ও সৃজনশীল মনোবৃত্তির মাধ্যমে উপজেলার সর্বস্থরের জনগণের আস্থা অর্জন করে প্রশংসা কুঁড়িয়েছেন এলাকার মানুষের।
দাঙ্গা দমন, মাদক নির্মূল অভিযান, অনিয়ম, দুর্নীতিদমন,জনসাধারণের জীবন যাত্রার মানউন্নয়নে মডেল সরাইল বিনির্মাণে নিরলসভাবে কাজ করে উপজেলায় এক ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি। ইতিমধ্যে উল্লেখিত ব্যতিক্রম কাজে বিশেষ ভূমিকার জন্য সরাইলবাসী কর্তৃক একাধিকবার  সম্মানসূচক স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সংবর্ধনা পেয়েছেন। প্রতিটি   শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান উন্নয়নে স্বয়ং ক্লাশ করে পরামর্শ ও অনুপ্রেরণা দিয়ে আসছেন তিনি, তিনি যেন সরাইল উপজেলার শিক্ষার মান উন্নয়নে ক্ষেত্রে এক নতুন প্রবর্তক। ১৯৮২ সাল থেকে এপর্যন্ত ৩২ জন সরাইল উপজেলার নির্বাহী অফিসার হিসাবে  দায়িত্ব পালন করেছেন এরমধ্যে সরাইলের সর্বস্থরের মানুষের মতে, তিনি সরাইলের   জন্য আশীর্বাদ বলে জানান।উপজেলার প্রতিটি কর্ণার থেকে তিনি যথেষ্ট প্রসংশা আর বাহবা কুড়াচ্ছেন।   শ্রেণিতে মানসম্মত পাঠদান নিশ্চিত করনসহ তিনি   নানা ধরনের সৃজনশীল কর্মকান্ডে  ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে সরাইল বাসীর ভালবাসা আর মন কেড়ে নিচ্ছেন ।
রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের ইতিবাচক মন্তব্যে এ বিষয়টি দৃশ্যমান হচ্ছে। ৩৬তম ব্যাচের এই বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা একজন বিদ্যানুরাগী ও বহু গুণে গুণাম্বিত মেধাবী অফিসার হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন নিজের কর্মদক্ষতায়।
জানা যায়, তিনি চারটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও দু’টি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে চাকরিতে যোগদান করেন। তিনি লেখাপড়া করেছেন দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালযয়ের মার্কেটিং বিভাগ থেকে এমবিএ করেন। তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে পানি সম্পদ উন্নয়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড এপ্লিকেশন ও আইসিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়াও তিনি শর্টকোর্স করেছেন Financial Management এবং Project Management বিষয়ে। পড়াশোনা ও শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানতে চাইলে তিনি এমন করে বলেন-“আমি কিছুই পারিনা, তবে জানার আগ্রহ আছে। সময় চলে যাচ্ছে, তো যাচ্ছেই; তার কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছি না। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে কিছুই জানা হয়নি, কিছুই শেখা হয়নি।
যে সব বিষয়ে একাডেমিক পড়াশোনা করেছি, তারও অনেক কিছু স্পর্শই করা হয়নি কর্মক্ষেত্রে, জানা তো দূরে থাক।
একটা মানুষ চারটা বিষয়ে মাস্টার্স ডিগ্রি, দুইটা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেও অনেক বিষয়ে শর্টকোর্স করে তিনি বলছেন, কিছুই জানেন না! তবে জানার আগ্রহ আছে।
আইটিতে দক্ষ এই মানুষটির কাছে দশ হাজারেরও বেশি বইয়ের সফট কপি রয়েছে। তাঁর একটি বড় শখ হলো প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইট থেকে নতুন নতুন বইয়ের সফটকপি সংগ্রহ করা। প্রিয় বিষয় সম্পর্কে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, প্রায়ই মনে করি প্রতিটি মৌলিক বিষয় সম্পর্কে ধারণা রাখব। জানি না কতদূর পেরেছি।
পদার্থ, রসায়ন,গণিত বরাবরই আমার প্রিয় বিষয়। সময় পেলে এখনো পড়ি। Soil, Water and Environment এ স্নাতক ও স্নাতকোত্তর করার কারণে উক্ত বিষয়ের তিনটি পাঠের প্রতিই রয়েছে আমার বিশেষ অনুরাগ। তিনি আরো বলেন এর মধ্যে Water এর উপরে BUET থেকে বাড়তি পড়াশোনার কারণে এর প্রতি জন্মেছে অগাধ ভালোবাসা। পরিবেশ নিয়ে আর কী বলার, সামনে সুযোগ পেলে সকল পড়াশোনাই করব পরিবেশ নিয়ে।
তিনি বিজ্ঞানের ছাত্র তবে অন্য বিষয় সম্পর্কে মো. মোশারফ হোসাইন বলেন, বিজ্ঞানের বিষয় গুলোর বাইরেও আমি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করে বেশ কয়েকটি ডিগ্রী লাভ করেছি। Population Science বিষয়টি পড়তে গিয়ে আমি সমাজ বিজ্ঞানের সবগুলো শাখা সম্পর্কে কিছুটা হালকা ধারণা লাভ করতে সমর্থ হয়েছি। ব্যবসা-বাণিজ্য আমি কম বুঝি এবং ধারণাও ভাসাভাসা, কিন্তু মার্কেটিং-এ MBA করার সুবাধে অনেক নতুন কিছু জানতে পেরেছি।
তিনি বলেন, বিশেষ করে Economics, Finance ও Accounting এর মৌলিক কিছু বিষয় জানতে পেরেছি, যা আমাকে হয়তো চলার পথে অনেক সহায়তা করবে। একাডেমিক এসব বিষয়ের বাহিরে ধর্মতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পড়াশোনা আমি কিছুটা নিজে নিজেই করেছি। তবে সাহিত্যের ছাত্র না হলেও বিশ্বসাহিত্য জানার প্রতি আমার রয়েছে তীব্র আবেগ।
বাংলা সাহিত্যের বিষয়গুলোর উপর ধারণা নগণ্য। তবে প্রতিটা শাখা সম্পর্কে হালকা ধারণা লাভ করেছি BCS এর কল্যাণে। ইউএনও আরো বলেন, জীবনে সুযোগ পেলে আরও জানার চেষ্টা করব। ধর্ম ও সংস্কৃতি বিষয়ে ইউএনও বলেন, ধর্মতত্ত্বে আমি পুরো নবীন, কিছুই জানি না। নিজের ধর্ম সম্পর্কে এখনো গভীর জ্ঞান লাভ করতে পারেনি।
দুনিয়ার এত কিছু মাথায় রাখতে পারলেও পবিত্র কোরআনের কম জিনিসই আমার মুখস্ত আছে। তবে চেষ্টায় আছি নিজ ধর্ম সম্পর্কে বিস্তারিত জানার। তিনি বলেন, দেশে বারোশতের বেশি আইন ও অসংখ্য বিধিমালার প্রচলন রয়েছে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে শত শত আইন ও বিধিমালা নিয়ে কাজ করতে হয়।
এছাড়া প্রশাসন ক্যাডারের অফিসার হিসেবে আরও বিভিন্ন আইন কানুনের সমন্বয়ে কাজ করতে হয় প্রতিনিয়ত। সব মিলিয়ে প্রতিদিনের বেশির ভাগ সময় কাটে আইনের প্রায়োগিক দিক নিয়ে। তিনি বলেন, এক সময় আইন ভালো না লাগলেও ছয় মাসের আইন ও প্রশাসন ট্রেনিংএ দ্বিতীয় হয়েছি এবং ম্যাজিস্ট্রেসি ট্রেনিং এ প্রথম হয়েছি।
উল্লেখ্য থাকে যে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর সম্পর্কে তথ্য জানতে যে কেউ ইউএনও এর ভেরিফাই ফেইসবুক প্রোফাইল www. facebook. com/hmosarof এ ভিজিট করতে পারেন। এই প্রোফাইলে সহজ সরল ভাষায় তাঁর লেখা শত-শত নিবন্ধ রয়েছে।
দক্ষ ও জনবান্ধব প্রশাসক হিসেবে সকলের কাছে পরিচিত সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন সরাইলে উপজেলায় ইউএনও হিসেবে গত ১৪ নভেম্বর ২০২৪ সালে যোগদান করেন। ১ বছরেরও কমসময়ের মধ্যে তিনি নিজের কর্মদক্ষতা ও সৃজনশীল প্রতিভার মাধ্যমে উপজেলার সার্বিক কল্যাণ ও উন্নয়নের প্রতীক হিসাবে   সর্বস্থরের মানুষের কাছে সমাদৃত হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

1

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

2

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

3

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

4

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

5

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

6

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

7

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

8

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

9

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

10

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

11

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

12

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

13

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

14

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

15

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

16

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

17

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

18

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

19

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

20