জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান


বিল্লাল হোসেন

যশোর সদর উপজেলার বসুন্দিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল শান্তি সংঘের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বানিয়ারগাতী গ্রামে নিজস্ব কার্যালয় চত্বরে কম্বল ও শীত বস্ত্র বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিবছরের মতো এবারও শীতের মৌসুমে বসুন্দিয়া ইউনিয়নের দুস্থ্য ও দরিদ্রদের মাঝে ৫০০ টি কম্বল ও শিশুদের ২৫০ টি শীতবস্ত্র প্রদান করা হয়। এবং দ্বিতীয় অধিবেশনে ইসলামিক সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রিপন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর খান। 
বসুন্দিয়ার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩ তারকা শিক্ষার্থী রাকিবুল হাসান, ইমতিয়াজ আহমেদ জিম ও মাহাথির আহমেদ পিয়াস কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের প্রচার সম্পাদক মামুন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, ইসলামী আন্দোলনের বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ শাহিদুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা তবিবুর রহমান, বসন্ত ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রায়হান পারভেজ, আরো উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল শান্তি সংঘের সিনিয়র সদস্য আব্দুল আলিম, ভারপ্রাপ্ত সভাপতি ইমরান নাজির ইমন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

1

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

2

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

3

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

4

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

5

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

6

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

7

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

8

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

9

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

10

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

11

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

12

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

13

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

14

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

15

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

16

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

17

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

18

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

19

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

20