জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় পরিত্যক্ত আদালত ভবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিত্যক্ত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পাথরঘাটা পৌর শহরের কেএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের ভবন থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেএম স্কুলের দুই শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে বন্ধ আদালত ভবনে প্রবেশ করে। ভবনের কেঁচি গেট তালাবদ্ধ থাকলেও নিচ দিয়ে ছোট শিশুরা প্রবেশ করতে পারে এমন ফাঁকা জায়গা ছিল। ভবনের সিঁড়িতে অচেনা যুবকের ফুলে যাওয়া মরদেহ দেখে তারা ভয়ে ফিরে এসে অন্য শিক্ষার্থীদের জানায়। পরে বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের বর্ণনা অনুযায়ী, মৃত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। পাশে ছিল একটি পানির বোতল ও দুই বেল্টের স্যান্ডেল। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মৃত্যু সপ্তাহ খানেক আগে হয়েছে। লাশটি অনেকটাই বিকৃত ও পচে গলে গেছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. মেহেদী হাসান বলেন, মৃত যুবকের এখন পর্যন্ত কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পাথরঘাটায় এই সংক্রান্ত কোনো মিসিং ডায়েরিও নেই। আমরা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি। পরিচয় শনাক্ত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

1

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

2

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

3

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

4

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

5

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

6

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

7

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

8

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

9

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

10

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

11

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

12

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

13

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

14

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

15

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

16

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

17

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

18

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

19

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

20