জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বদলগাছী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
২৫ মে (রবিবার) সকাল ১১ টায় থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, সাংবাদিক সংস্থা বদলগাছী'র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদোস হোসেন, সদস্য আশরাফুল ইসলাম নয়ন, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা প্রমুখ।
এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত ওসির সহযোগিতাসহ আন্তরিকতা কামনা করেন।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় বদলগাছীর জনগনের জালমাল রক্ষাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, যেসব অসঙ্গতি আছে তা নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, জনগণের ও প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থা হচ্ছে গণমাধ্যম। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনারা বদলগাছী থানায় যেসকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি কর্মরত আছেন, উপজেলার সকল জনসাধারণের জানমাল এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থা বদলগাছী'র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, নির্বাহী সদস্য আব্দুর রউফ, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সদস্য সৈকত সোবহান, বদলগাছী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন অপু, সাংবাদিক হাফিজার রহমান, বুলবুল আহমেদ বুলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

1

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

2

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

4

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

5

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

6

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

7

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

8

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

9

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

10

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

11

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

12

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

13

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

14

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

15

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

16

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

17

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

18

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

19

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

20