জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এনডিএফ’র বৈজ্ঞানিক সেমিনার

এম আতিকুর রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ


এনডিএফ’র বৈজ্ঞানিক সেমিনার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার রাতে কলোনীর ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়া শাখার উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শিশু সার্জন ও শজিমেকের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন এনডিএফ বগুড়ার সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডা. মো: লিয়াকত আলী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের উপ-পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা, এ কে এম মাসুদ পারভেজ, সায়েন্টিফিক সেক্রেটারি, বিশিষ্ট নিউরোসার্জন ও সহকারী অধ্যাপক ডা. মো: ফজলুল হক।
বিপর্যয় ও জরুরি অবস্থায় মনো-আধ্যাত্মিক স্বাস্থ্য শিরোনামে বৈজ্ঞানিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মুখ্য আলোচক মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোথেরাপিস্ট ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ডা. মো: মুজাহিদ আল মামুন। সেমিনার পরিচালনা করেন অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. মো: সেলিম রেজা। প্রধান অতিথি বলেন, আধ্যাত্মিক স্বাস্থ্যই সকল সুখের মূল। চিকিৎসকসহ আমাদের সবাইকে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি আধ্যাত্মিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তিনি রাসুলুল্লাহ সা. এর উদাহরণ দিয়ে বলেন, তাঁর ঘরে সম্পদ ছিল না বটে, কিন্তু সুখের কমতি ছিল না। আবার তিনি আনাস রা. এর মতো খাদেমের সাথে কখনও খিটখিটে মেজাজ দেখাননি। এ সবই সম্ভব হয়েছে তাঁর অপরিমেয় আধ্যাত্মিক শক্তির বলে।
মুখ্য আলোচক ‘’বিপর্যয় ও জরুরি অবস্থায় মনো-আধ্যাত্মিক স্বাস্থ্য’ বিষয়ক আলোচনায় বলেন, আধ্যাত্মিকতা মানসিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাস্থ্য’ এর সংজ্ঞায় ‘শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক’ সুস্থতার কথা বলা আছে। শারীরিক ও মানসিক রোগের চিকিৎসায় আধ্যাত্মিক উপাদানের, কাউন্সেলিং এর ব্যবহার বিজ্ঞানসম্মত এবং প্রমাণভিত্তিক বিপর্যয় এবং জরুরি অবস্থায় সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে আধ্যাত্মিকতা, ধর্ম, বিশ্বাসভিত্তিক কাউন্সেলিং নিয়ে গবেষণায় আশাব্যঞ্জক ও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এছাড়া দীর্ঘমেয়াদী বিভিন্ন মানসিক রোগের ক্ষেত্রে জিকর (শিথিলায়ন ব্যায়াম হিসেবে), মোরাকাবা (মাইন্ডফুলনেস মেডিটেশন), ইসলামিক সিবিটি সুফিস্টিক সাইকোথেরাপি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া প্রেজেন্টেশন শেষে চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচক ও প্যানেল অব এক্সপার্ট।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

1

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

2

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

3

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

4

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

6

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

7

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

8

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

9

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

10

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

11

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

12

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

13

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

14

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

15

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

16

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

17

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

18

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

19

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

20