মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোর উদীচী

বগুড়াতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের হামলার প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। ১৬ মে (শুক্রবার) বিকেলে শহরের ঈদগাহ মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সমস্ত অর্জন ধূলিসাৎ করে নতুন কোনো ফ্যাসিস্ট অপশক্তি যেন জন্ম না নিতে পারে, এ আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী একের পর এক ইতিহাস, ঐতিহ্য, শিল্পী, সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। উদীচী স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। উদীচী স্পষ্ট করে বলতে চায়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে যারাই বেইমানি করার চেষ্টা করবে, সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে। এক ফ্যাসিবাদী অপশক্তির বিদায় হয়েছে, নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে সতর্ক দৃষ্টির রাখার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়।
উদীচী যশোর সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু বলেন, ‘স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা দেশের চেতনার ওপর আঘাত। আমরা জাতীয় সংগীত গাইলে আমাদের গায়ের লোম কাঁটা দেয়; আর স্বাধীনতাবিরোধীদের গায়ে জ্বালা ধরে। জাতীয় পতাকা আজ খামচে ধরেছে শকুনেরা। তাই আজ তারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলে। ’৭১-এর পরাজিত শক্তিরা এ খেলার ধৃষ্টতা নতুন করে দেখাচ্ছে।’a

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

1

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

2

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

3

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

4

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

5

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

6

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

9

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

10

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

11

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

12

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

13

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

14

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

15

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

16

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

17

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

18

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

19

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

20